ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

ঈদগাহে আগত ব্যক্তির জন্য যা কিছু করা শরিয়তসম্মত

4,811

প্রশ্ন 9464

প্রশ্ন: আমি লক্ষ্য করেছি, কিছু লোক ঈদগাহে এসে দুই রাকাত নামায পড়েন। আর কেউ কেউ তাকবীর দেয়ায় (আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ) মশগুল হন। আশা করি, এ বিষয়ে শরিয়তের হুকুম কী তা পরিস্কার করবেন। মসজিদে নামায পড়া কিংবা ঈদগাহে নামায পড়া এর মাঝে কী পার্থক্য আছে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যে ব্যক্তি ঈদের নামায কিংবা বৃষ্টির নামায আদায় করার জন্য ঈদগাহে এসেছে তার জন্য সুন্নত হচ্ছে— বসে পড়া; ‘তাহিয়্যাতুল-মসজিদ’ এর নামায আদায় করা নয়। কেননা আমাদের জানা মতে, এ ধরণের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিংবা তাঁর সাহাবীবর্গ থেকে বর্ণিত হয়নি। তবে, ঈদের নামায যদি মসজিদে আদায় করা হয় তাহলে ‘তাহিয়্যাতুল-মসজিদ’ এর নামায আদায় করতে পারেন; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ বাণীর ব্যাপকতার ভিত্তিতে: “তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সে যেন দুই রাকাত নামায না পড়ে না বসে”।[সহিহ বুখারী ও সহিহ মুসলিম]

যে ব্যক্তি ঈদের নামাযের জন্য বসে আছেন তিনি বেশি বেশি ‘লা-ইলাহা ইল্লাল্লাহ্‌’, ‘আল্লাহু আকবার’ পড়বেন। কেননা এটি হচ্ছে সেই দিনের শ্লোগান। ঈদের খোতবা শেষ হওয়া অবধি মসজিদের অভ্যন্তরে ও বাইরে অবস্থানকারী সবার জন্য এটি সুন্নাহ্। আর কেউ যদি কুরআন তেলাওয়াতে সময় কাটান তাতেও কোন অসুবিধা নেই।

আল্লাহ্‌ই তাওফিকদাতা।

সূত্র

দুই ঈদের নামায

সূত্র: 

শাইখ বিন বায এর মাজমুউ ফাতাওয়া ওয়া মাক্বালাত মুতানাউয়্যিআ, খণ্ড-১৩, পৃষ্ঠা-১৩

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play