ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি কারা?

19,665

প্রশ্ন 5852

আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ ব্যক্তি কারা?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশ ব্যক্তি হচ্ছেন- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দশজন সাহাবী। আব্দুর রহমান বিন আওফ (রাঃ) কর্তৃক বর্ণিত হাদিসে যাদের নাম উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, যুবায়ের জান্নাতি, আব্দুর রহমান বিন আওফ জান্নাতি, সাদ জান্নাতি, সাঈদ জান্নাতি, আবু উবাইদা বিন আল-জার্‌রাহ জান্নাতি।[সুনানে তিরমিজি (৩৬৮০)

সাদ হচ্ছেন- ওয়াক্কাসের ছেলে‘সাদ বিন আবি ওয়াক্কাস’ (রাঃ)। আর সাঈদ হচ্ছেন- সাঈদ বিন যায়েদ (রাঃ)। এঁরাছাড়া অন্য কিছু সাহাবীকেও জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। যেমন- খাদিজা বিনতে খুওয়ালিদ (রাঃ), আব্দুল্লাহ বিন সালাম (রাঃ), উক্কাশা বিন মুহছিন প্রমুখ। তবে এ দশজনকে‘আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশব্যক্তি’ বলা হয় কারণ এক হাদিসে একসাথে এদের সকলের নাম উল্লেখ করা হয়েছে।

আল্লাহই ভাল জানেন।

সূত্র

ব্যক্তির মর্যাদা

সূত্র: 

শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play