ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

কুরআন মাজীদ বা কুরআনের ক্যাসেট নিয়ে টয়লেটে প্রবেশ করার বিধান

4

প্রশ্ন 42061

কুরআন মাজীদ (মুসহাফ) নিয়ে টয়লেটে প্রবেশ করার বিধান কী? আর যে সকল ইসলামী ক্যাসেটে কুরআন তিলাওয়াত রেকর্ড করা আছে সেগুলোকে কি মুসহাফের ওপর কিয়াস করা হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

কুরআন মাজীদ (মুসহাফ) নিয়ে টয়লেটে বা নাপাক স্থানে প্রবেশ করা হারাম বলে উলামায়ে কেরাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন। কারণ এটি মহান আল্লাহর বাণীর প্রতি সম্মান প্রদর্শনের পরিপন্থী। তবে যদি এমন হয় যে, টয়লেটের বাইরে রেখে গেলে সেটি চুরি হওয়ার ভয় থাকে অথবা হারিয়ে যাওয়ার বা ভুলে ফেলে যাওয়ার আশঙ্কা থাকে তবে তা সংরক্ষণের প্রয়োজনে সাথে নিয়ে প্রবেশ করতে কোনো অসুবিধা নেই।

ক্যাসেটগুলো মুসহাফের মতো নয়। কারণ ক্যাসেটে কোনো লেখা থাকে না। সেখানে কেবল নির্দিষ্ট কিছু কম্পন (vibrations) বিদ্যমান থাকে, যা একটি নির্দিষ্ট যন্ত্রের (প্লেয়ার) মধ্য দিয়ে চালনা করলে শব্দ উৎপন্ন হয়। তাই এগুলো সাথে নিয়ে প্রবেশ করা যাবে এবং এতে কোনো সমস্যা নেই।[শায়খ ইবনে উসাইমীন (রহ.), লিক্বাআতুল বাবিল মাফতুহ (৩/৪৩৯)]

শায়খ ইবনে বায (রহ.) বলেন:

"প্রয়োজন ছাড়া কুরআন মাজীদ নিয়ে টয়লেটে প্রবেশ করা জায়েজ নেই। তবে যদি আপনার ভয় থাকে যে এটি চুরি হয়ে যেতে পারে, তবে (সাথে নিয়ে প্রবেশ করতে) কোনো দোষ নেই।"[মাজমু ফাতাওয়া ইবনে বায (১০/৩০)]

সূত্র

মলমুত্র ত্যাগ

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play