ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

এনিমা কি রোযাদারের রোযা ভেঙ্গে ফেলবে?

3,785

প্রশ্ন 22959

এনিমা দেয়ার হুকুম কী? রোযা রাখা অবস্থায় রোগীকে যে এনিমা দেয়া

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

কোষ্ঠকাঠিন্য ঠেকানোর জন্য রোগীদেরকে যে এনিমা ইনজেকশন দেয়া হয় আলেমগণ এর বিধান সম্পর্কে মতভেদ করেছেন। কেউ বলেছেন: যা কিছু পেটে পৌঁছে সেটা রোযা ভঙ্গকারী এ মূলনীতির ভিত্তিতে এটি রোযা ভঙ্গ করবে। অপর দল আলেম বলেন: এনিমা রোযা ভঙ্গ করবে না। যেসব আলেম এ অভিমত ব্যক্ত করেছেন তাদের মধ্যে রয়েছে ইবনে তাইমিয়া (রহঃ)। তিনি বলেন: এটি পানাহার নয়: কিংবা পানাহারের স্থলাভিষিক্তও নয়।

আমার অভিমত হল: এ ক্ষেত্রে ডাক্তারদের অভিমতের প্রতি নজর দেয়া। যদি ডাক্তারেরা বলেন: এটি পানাহারের মত; তাহলে এটাকে পানাহারের অধিভুক্ত করা আবশ্যক হবে এবং এটি রোযাভঙ্গকারী গণ্য হবে। আর যদি ডাক্তারেরা বলেন: পানাহার শরীরকে যা দেয় এটি শরীরকে সেটা দেয় না। তাহলে এটি রোযা ভঙ্গকারী হিসেবে গণ্য হবে না।

সূত্র

রোজা ভঙ্গের কারণসমূহ

সূত্র: 

ফাতাওয়াশ শাইখ মুহাম্মদ বিন সালেহ আল-উছাইমীন (১/৫১৬)

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play