ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

চাশতের নামাযের ওয়াক্ত

3,995

প্রশ্ন 22389

‘ইশরাকের নামায’ ও ‘চাশতের নামায’-এর উপযুক্ত সময় কোনটি?

উত্তর

ইশরাকের নামায ও চাশতের নামাযের মধ্যে পার্থক্য:

প্রথম ওয়াক্তে আদায়কৃত চাশতের নামাযই ইশরাকের নামায। এ দুটো আলাদা কোন নামায নয়। একে ইশরাকের (সূর্যোদয়ের) নামায বলা হয় যেহেতু সূর্যোদয় ও সূর্য ঊর্ধ্বে ওঠার পর সেটি আদায় করা হয়।

শাইখ বিন বায (রহঃ) বলেন: প্রথম ওয়াক্তে আদায়কৃত চাশতের নামাযই ইশরাকের নামায।[মাজমুউ ফাতাওয়াশ শাইখ বিন বায (১১/৪০১)]

চাশতের নামাযের ওয়াক্ত কখন শুরু হয়?

চাশতের নামাযের ওয়াক্ত সূর্যোদয় ও সূর্য ঊর্ধ্বে ওঠা থেকে যোহরের ওয়াক্তের পূর্ব পর্যন্ত।

শাইখ উছাইমীন (রহঃ) এটাকে নির্ধারণ করেছেন যে, সূর্যোদয়ের ১৫ মিনিট পর থেকে যোহরের ওয়াক্তের ১০ মিনিট পূর্ব পর্যন্ত।[আল-শারহুল মুমতি (৪/১২২)]

এ পুরাটুকু সময় চাশতের নামাযের ওয়াক্ত।

চাশতের নামাযের উত্তম ওয়াক্ত:

এই নামাযের সর্বোত্তম ওয়াক্ত হচ্ছে সূর্যের তাপ তীব্র হওয়ার পর। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

 صلاة الأوابين حين ترمض الفصال  رواه مسلم (748)

(আউয়াবীনের নামায হচ্ছে যখন উটের বাছুর রোদে দাহ হয়)।[সহিহ মুসলিম (৭৪৮)]

হাদিসে الفصال অর্থ: উষ্ট্রীর বাছুর। ترمض অর্থ বাছুরগুলোর ওপর الرمضاء তীব্র হওয়া। الرمضاء হলো: রোদের তীব্রতা।[ফাতাওয়া বিন বায (১১/৩৯৫)]

এই সময়টিকে আলেমরা নির্ধারণ করেছেন দিবসের এক চতুর্থাংশ অতিবাহিত হওয়ার দ্বারা। তথা সূর্যোদয় ও যোহরের ওয়াক্তের মাঝখানে অর্ধেক সময় অতিবাহিত হওয়ার দ্বারা।[দেখুন: নববীর ‘আল-মাজমু’ (৪/৩৬) ও ‘আল-মাওসুআ আল-কুয়েতিয়্যা’ (২৭/২২৪)]

আল্লাহই সর্বজ্ঞ।

সূত্র

নফল নামায

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

Previous
পরবর্তী

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play