ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

অক্ষম ও হায়েযগ্রস্ত নারীর বিদায়ী তাওয়াফ করার বিধান

4,040

প্রশ্ন 21645

হায়েয ও নিফাসগ্রস্ত নারী, অক্ষম ও অসুস্থ ব্যক্তির উপরে কি বিদায়ী তাওয়াফ করা অনিবার্য।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

হায়েযগ্রস্ত ও নিফাসগ্রস্ত নারীর উপর বিদায়ী তাওয়াফ নেই। আর অক্ষম ব্যক্তিকে বহন করে তাওয়াফ করানো হবে। অনুরূপভাবে অসুস্থ ব্যক্তিকেও করানো হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত বর্হিগমন করবে না যতক্ষণ না তার সর্বশেষ সম্পর্ক হয় বায়তুল্লাহ্‌র সাথে।” এছাড়া সহিহ বুখারী ও সহিহ মুসলিমে ইবনে আব্বাস (রাঃ) থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি বলেন: “লোকদেরকে নির্দেশ দেয়া হত তাদের সর্বশেষ কাজ যেন হয় বায়তুল্লাহর সাথে। তবে হায়েযগ্রস্ত নারীর ক্ষেত্রে শিথিল করা হয়েছে।” অপর এক হাদিসে এসেছে, নিফাসগ্রস্ত নারীগণের উপর হায়েযগ্রস্ত নারীগণের ন্যায় বিদায়ী তাওয়াফ নেই্।

সূত্র

হজ্জ ও উমরা
হজ্জ ও উমরার পদ্ধতি

সূত্র: 

ফাতাওয়াল লাজনাহ্‌ (১১/৩০৭)

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play