ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

বিশেষ বিশেষ সময়ে যে সূরাগুলো পড়া মুস্তাহাব

8,765

প্রশ্ন 135745

প্রশ্ন: কুরআনে এমন কিছু সূরা আছে কী যেগুলো নির্দিষ্ট দিন বা বিশেষ বিশেষ সময়ে পড়া যেতে পারে, যেমন- সূরাতুল কাহাফ। এ বিষয়ে নিশ্চিত করবেন আশা করছি। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বিশেষ বিশেষ দিনে বিশেষ কোন সূরা পড়ার ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু জুমার দিন ও রাতে সূরা কাহাফ পড়ার বিষয়ে বর্ণিত হাদিস ছাড়া এ বিষয়ক আর কোন হাদিস সহিহ নয়। ইতিপূর্বে 10700 নং প্রশ্নোত্তরে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে সকাল-সন্ধ্যার দোয়ার মধ্যে কোন কোন সূরা পড়ার বিষয়টি একাধিক সূরার ক্ষেত্রে বর্ণিত হয়েছে। যেমন সূরা মুলক প্রতি রাতে পড়া। ঘুমের পূর্বে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা বনি ইসরাইল ও সূরা যুমার পড়ার কথা বর্ণিত হয়েছে। নিম্নবর্ণিত প্রশ্নোত্তরে এ বিষয়ে সহিহ দলিলগুলো তুলে ধরা হয়েছে: 26240, 72591, 6092।

আল্লাহই ভাল জানেন।

সূত্র

কুরআনের ফজিলত

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play