ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

যে নারী অজ্ঞতাবশতঃ এশার নামায মাগরিবের ওয়াক্তে আদায় করেছে

3,218

প্রশ্ন 131632

মাগরিবের আযান হল। জনৈক নারী ভাবল যে, এটি এশার আযান। এই নিয়তের ভিত্তিতে সে নারী চার রাকাত নামায আদায় করল। এরপর সে যখন পরিবারের অন্য সদস্যদের সাথে বসে ছিল এশার আযান হল। সে নারী এতে তার আপত্তি প্রকাশ করল। তখন অন্যরা তাকে জানাল যে, এশার আযান কেবল এখনই দিয়েছে। আমি কি মাগরিবের নামায পুনরায় আদায় করব; নাকি নয়? 

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যদি এ নারী মাগরিবের নামায না পড়ে থাকেন এবং মাগরিবের নামায পড়ার আগেই মাগরিবের আযানকে এশার আযান ভেবে এশার নামায পড়েন এবং মাগরিবের কথা ভুলে যান তাহলে তিনি পুনরায় নামায আদায় করবেন: মাগরিবের পড়বেন, তারপর পুনরায় এশার নামায পড়বেন। কেননা তিনি এশার নামায ওয়াক্ত হওয়ার আগেই পড়েছেন, মাগরিবের ওয়াক্তে এশার নামায আদায় করেছেন। আর যদি তিনি সূর্য ডোবার পর মাগরিবের নামায পড়ে থাকেন তাহলে মাগরিবের নামায হিসেবে সেটাই যথেষ্ট। কিন্তু এশার নামায পুনরায় আদায় করবেন। কেননা তিনি এশার নামায ওয়াক্ত হওয়ার আগেই আদায় করেছেন।

ওয়াক্ত হওয়ার আগে নামায আদায় করা সহিহ নয়। কিন্তু যদি মাগরিবের নামায না পড়ে থাকেন তাহলে অবশ্যই মাগরিবের নামায কাযা পালন করবেন; এরপর এশার নামায আদায় করবেন।[সমাপ্ত]

সূত্র

নামাযের শর্তাবলী

সূত্র: 

শাইখ আব্দুল আযিয বিন বায (রহঃ); নুরুন আলাদ দারব ফতোয়াসমগ্র (২০/৭২৮)

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play