ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

ফিতরা কাকে দেয়া যাবে

19,614

প্রশ্ন 12938

ফিতরা কাকে দেয়া যাবে? আফগানিস্তানের মুজাহিদদের জন্য কি ফিতরা পাঠানো যাবে? কিংবা কোন কল্যাণমূক কাজের জন্য ফান্ডে জমা রাখা যাবে; যেমন— মসজিদ নির্মাণ?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যে ব্যক্তি যে স্থানে ফিতরা আদায় করছেন সে স্থানের গরীব মুসলমানদেরকে ফিতরা দিতে হবে। দলিল হচ্ছে, আবু দাউদ কর্তৃক সংকলিত ইবনে আব্বাস (রাঃ) এর হাদিস, তিনি বলেন: “রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযান মাসে যাকাতুল ফিতর (ফিতরা) ফরয করেছেন গরীবদের খাদ্যস্বরূপ...”। যদি অন্য দেশের মানুষের প্রয়োজন আরও বেশি হয় তাহলে সে দেশে স্থানান্তর করা জায়েয হবে। তবে, মসজিদ নির্মাণ ও কল্যাণমূলক কাজের জন্য ফিতরা সংরক্ষণ করা জায়েয হবে না।

সূত্র

ফিতরা

সূত্র: 

গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play