ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

রোযার ফিদিয়া পরিশোধ করার পদ্ধতি

2,322

প্রশ্ন 12591

যে ব্যক্তি রমযানের রোযা রাখেন না তিনি কি প্রতিদিনের ফিদিয়া প্রতিদিন দিবেন; নাকি রমযানের শেষে একবারে দিবেন?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যে ব্যক্তি এমন কোন ওজরের কারণে রমযানের রোযা রাখেন না; যে ওজরটি দূরীভূত হওয়ার আশা নাই যেমন বার্ধক্যজনিত ওজর—  সে ব্যক্তি প্রতিদিনের বদলে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবেন। এ খাদ্য খাওয়ানোর ক্ষেত্রে তার জন্য এই এখতিয়ার থাকবে যে, তিনি চাইলে প্রতিদিনের বদলে প্রতিদিন খাদ্য খাওয়াতে পারেন। কিংবা মাস শেষে মাসের দিন সংখ্যা অনুপাতে মিসকীনদেরকে খাদ্য খাওয়াতে পারেন।

শাইখ উছাইমীন (রহঃ) আশ্‌শারহুল মুমতি’ গ্রন্থে (৬/৩৩৫) বলেন:

এর সময় (অর্থাৎ খাদ্য খাওয়ানোর সময়) –এর ক্ষেত্রে এখতিয়ার রয়েছে। তিনি চাইলে প্রতিদিনের খাদ্য প্রতিদিন খাওয়াতে পারেন এবং চাইলে মাসের শেষদিন পর্যন্ত বিলম্ব করতে পারেন; যেহেতু এভাবে আনাস (রাঃ) এর আমল রয়েছে।[সমাপ্ত]

সূত্র

কাফফারা

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play