ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

রমযান মাসে বেহুশ হয়ে পড়ে থাকা

4,696

প্রশ্ন 12425

যে ব্যক্তি গাড়ী এক্সিডেন্টের শিকার হয়ে বেহুশ অবস্থায় রমযান মাসে প্রবেশ করেছে এবং ২২ দিন পর সে সম্বিত ফিরে পেয়েছে তার কর্তব্য কী?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

এ প্রশ্নটি শাইখ মুহাম্মদ বিন উছাইমীনের কাছে পেশ করা হয়েছে, তিনি বলেন:

অগ্রগণ্য মতানুযায়ী, রোগের কারণে কিংবা রোগ ছাড়া অন্য কোন কারণে কেউ জ্ঞান হারিয়ে পড়ে থাকলে তার উপর নামাযের আবশ্যকীয় দায়িত্ব থাকে না। তাই তার উপর নামায কাযা করা আবশ্যক নয়। কিন্তু, জ্ঞান হারানোর কারণে সে যে দিনগুলোর রোযা রাখতে পারেনি সে দিনগুলোর রোযা কাযা পালন করা তার উপর আবশ্যক।

নামায ও রোযার মধ্যে পার্থক্য হচ্ছে, নামায আবর্তমান। তাই কেউ যদি তার ছুটে যাওয়া নামায না পড়ে থাকে সে নামায পরের দিন তাকে পড়তে হয়। কিন্তু, রোযার দায়িত্ব আবর্তমান নয়। এ কারণে ঋতুগ্রস্ত নারীকে রোযার কাযা পালন করতে হয়; নামাযের কাযা পালন করতে হয় না।

সূত্র

রোজা ভঙ্গের কারণসমূহ

সূত্র: 

আল-লিকা আস-শাহরি ১৭

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play