ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

কৃত্রিম নখসহ ওযু করা ও নামায পড়া

1,544

প্রশ্ন 120850

শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে নখ ভেঙ্গে যাওয়ায় স্থায়ীভাবে প্রতিস্থাপনকৃত কৃত্রিম নখ নিয়ে নামায পড়া ও ইবাদত করা কি জায়েয?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে প্রাকৃতিক নখ ভেঙ্গে যাওয়ায় স্থায়ীভাবে নখ প্রতিস্থাপনে কোন আপত্তি নেই।

পক্ষান্তরে সৌন্দর্যবর্ধন ও রূপচর্চা হিসেবে করলে 

এ ধরণের নখ নিয়ে নামায পড়তে কোন আপত্তি নেই; তবে শর্ত হলো ওযু ও গোসল করার সময় সেটি খুলে ফেলতে হবে; যাতে করে নখের নীচে পানি পৌঁছে।

স্থায়ী কমিটির ফতোয়াতে (৫/২১৮) এসেছে:

“যদি নখের ওপর পলিসের স্তর থাকে; তাহলে ওযু করার আগে পলিস অপসারণ করা ছাড়া ওযু হবে না। আর যদি মেহেদীর মত কোন স্তর না থাকে তাহলে ওযু হয়ে যাবে।”[সমাপ্ত]

যদি নেইল পলিসের ক্ষেত্রে এ কথা হয় তাহলে কৃত্রিম নখের ব্যাপারে এটি আরও অধিক প্রযোজ্য।

আল্লাহই সর্বজ্ঞ।

সূত্র

ওজু
সাজ-সজ্জা

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play