ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

বিমানে ইহরাম বাঁধতে ভুলে গেছেন; তাকে কি ইহরাম করার জন্য মীকাতে ফেরত যেতে হবে

3,821

প্রশ্ন 111780

বিমান মীকাত অতিক্রম করার সময় যে ব্যক্তি ভুলে গিয়ে ইহরাম বাঁধেনি; সে যদি গাড়ীতে করে অতিক্রমকৃত মীকাতে ফেরত যেতে চায় সেটা কি জায়েয হবে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

হ্যাঁ; জায়েয হবে। নিয়ম হচ্ছে: কোন ব্যক্তি যদি ইহরাম না করে মীকাত অতিক্রম করে ফেলে; সে যদি হজ্জ বা উমরা করতে চায় এবং সে যে স্থানে আছে সে স্থান থেকে ইহরাম বাঁধে তাহলে তার উপর দম ওয়াজিব হবে। আর যদি মীকাতে ফিরে গিয়ে সেখান থেকে ইহরাম বাঁধে তাহলে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না।

এর ভিত্তিতে আমরা এভাবে উদাহরণ দিতে পারি: উমরা করতে ইচ্ছুক এক ব্যক্তি আল-কাসিম এয়ারপোর্ট থেকে বিমানে চড়ল; সে যদি ইহরাম না করে জেদ্দাতে অবতরণ করে আমরা তাকে বলব: আপনি হয়তো যুল-হুলাইফাতে গিয়ে সেখান থেকে ইহরাম বাঁধবেন; নতুবা জেদ্দা থেকে ইহরাম বাঁধলে আপনার উপর দম ওয়াজিব হবে।[সমাপ্ত]

[শাইখ উছাইমীনের ফতোয়াসমগ্র (২১/৩০২)]

সূত্র

হজ্জের মীকাতসমূহ

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play