ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

সন্তান প্রসবের কারণে রমজানের না-রাখা রোজার কাযা পালন

11,516

প্রশ্ন 11141

আমি রমজান মাসে সন্তান প্রসব করার কারণে যে রোজাগুলো রাখতে পারিনি সেগুলো কিভাবে কাযা করব? রোজা শুরু করার পূর্বে কোন নিয়তটি উচ্চারণ করা আমার উপর আবশ্যকীয়?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

-যদি কোন মুসলিম শরিয়ত স্বীকৃত কোন ওজরের কারণে রমজানের রোজা না রাখে তাহলে সে ওজর দূর হয়ে যাওয়ার পর রোজা কাযা করা আবশ্যকীয় এবং যতদূর সম্ভব অনতিবিলম্বে রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা বলেন: “তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে সে অন্যদিনগুলোতে এ সংখ্যা পূর্ণ করবে।”[সূরা বাকারা, আয়াত: ১৮৪]

-রমজানের রোজার নিয়ত রাত থেকে পাকা করা ফরজ। নিয়তের স্থান হচ্ছে- অন্তর। অর্থাৎ কাজটি করার ইচ্ছা ও দৃঢ় সংকল্প করা। এর মাধ্যমে নিয়ত হয়ে যাবে; অন্য কিছু উচ্চারণ করতে হবে না। নিয়তের স্থান হচ্ছে- অন্তর। রোজাদারের কর্তব্য হচ্ছে- তার আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য করা; যেন আমলটি আল্লাহর জন্য খালেস হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আমল নিয়ত দ্বারা মূল্যায়িত হয়”।

সূত্র

ওজরগ্রস্তদের রোজা পালন

সূত্র: 

শাইখ ওয়ালিদ আল-ফারইয়ান

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play