ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

কোরবানীর পশু জবাই করার সময় জবাইকারী কি নিয়ত উচ্চারণ করবে?

4,207

প্রশ্ন 109340

প্রশ্ন: কোরবানীর পশু জবাই করার সময় জবাইকারী যদি বলে: এটি অমুকের পক্ষ থেকে অর্থাৎ কোরবানকারীর নাম উল্লেখ করে সেটা কি নিয়ত উচ্চারণ করার পর্যায়ে পড়বে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আলহামদুলিল্লাহ।

এই কথা বলা নিয়ত উচ্চারণ করার মধ্যে পড়বে না। কেননা “এই পশু আমার ও আমার পরিবারের পক্ষ থেকে” জবাইকারীর এ কথা বলা তার অন্তরের সংবাদ মাত্র। জবাইকারী তো বলছে না যে,: ‘আল্লাহুম্মা ইন্নি উরিদু আন উদাহ্‌হি’ (অর্থ- হে আল্লাহ, আমি কোরবানী করতে চাই) যেভাবে নিয়ত উচ্চারণকারী বলে থাকেন। তিনি তো শুধু তার অন্তরে যা রয়েছে তা প্রকাশ করেছেন মাত্র। নচেৎ নিয়ত তো এর আগেই পাকা হয়েছে: যখন থেকে তিনি কোরবানীর পশুটিকে হাজির করেছেন, মাটিতে শুইয়ে দিয়েছেন এবং জবাই করা শুরু করেছেন তখন থেকে তার নিয়ত পাকা হয়েছে।

সূত্র

কোরবানী

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play