ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

অসৎ কাজে বাধা কি আমরা হাত দিয়ে শুরু করব  

7,950

প্রশ্ন 10522

“তোমাদের মধ্যে যে ব্যক্তি অসৎ কিছু দেখে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে” এ হাদিস কি এ কথা বুঝাচ্ছে যে, আমরা অসৎ কাজের প্রতিরোধ সরাসরি হাত দিয়ে শুরু করব; যদিও সে অসৎ কাজটি মুখ দিয়েই প্রতিহত করা সম্ভব।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

আলহামদুলিল্লাহ। অসৎ কাজে বাধা দেয়ার কয়েকটি ধাপ রয়েছে। এ ক্ষেত্রে ক্রমধারা অবলম্বন করতে হবে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে সাবধান করা, (হুকুম) স্মরণ করিয়ে দেয়া। এরপর জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করা ও জাহান্নাম থেকে সাবধান করা। তারপর ধমকি দেয়া ও তিরস্কার করা। এরপর হাত দিয়ে প্রতিরোধ করা। অতঃপর বেত্রাঘাত ও শাস্তির ব্যবস্থা করা। সর্বশেষ তার বিরুদ্ধে হুলিয়া জারি করা ও বিচারের সম্মুখীন করা। আল্লাহই ভাল জানেন।

সূত্র

সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সংক্রান্ত বিধিবিধান
সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সংক্রান্ত বিধিবিধান

সূত্র: 

আল-মাওসুআ আল-ফিকহিয়্যা, খণ্ড- ৩৯, পৃষ্ঠা- ১২৭

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play