ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

ইংরেজী নববর্ষ উপলক্ষে মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা জানানোর বিধান

16,149

প্রশ্ন 177460

ইংরেজী নববর্ষ উপলক্ষে মুসলমানরা একে অপরকে শুভেচ্ছা জানানো ও দোয়া করা কি জায়েয? উল্লেখ্য, তারা উদযাপন করার নিয়তে তা করে না।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

মুসলমানদের জন্য ইংরেজী নববর্ষ উপলক্ষে পরস্পর শুভেচ্ছা বিনিময় করা নাজায়েয; যেমনিভাবে এটি উদযাপন করাও জায়েয নয়। যেহেতু এ দুইটি কাজের মধ্যে কাফেরদের সাথে সাদৃশ্য পাওয়া যায়। অথচ আমাদেরকে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা থেকে নিষেধ করা হয়েছে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত”[সুনানে আবু দাউদ (৪০৩১), আলবানী ‘সহিহু সুনানে আবি দাউদ’ গ্রন্থে হাদিসটিকে সহিহ বলেছেন]

তাছাড়া প্রতি বছর নির্দিষ্ট কোন একটি দিনে শুভেচ্ছা জানানো সে দিনটি উদযাপন করা ও সে দিনটিকে উৎসব হিসেবে গ্রহণ করার নামান্তর; ইসলামে এটি নিষিদ্ধ।

আল্লাহই ভাল জানেন।

সূত্র

মিত্রতা ও বৈরিতা

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play