ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

রোযাদার কর্তৃক থুথু ও কফ গিলে ফেলা

32,414

প্রশ্ন 12597

প্রশ্ন: রমযানে থুথুর কারণে কি রোযা ভেঙ্গে যাবে, নাকি ভাঙ্গবে না? কারণ আমার মুখে অনেক থুথু আসে। বিশেষতঃ আমি যখন কুরআন তেলাওয়াত করি এবং মসজিদে থাকি।

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

রোযাদার যদি থুথু গিলে ফেলে এতে তার রোযা নষ্ট হবে না; এমনকি সে থুথু অনেক বেশি হলেও; সেটা মসজিদে হলেও কিংবা অন্য কোন স্থানে হলেও। তবে যদি কফের মত ঘন শ্লেষ্মা হয় তাহলে গিলবে না। বরং আপনি মসজিদে থাকলে টিস্যু পেপারে কিংবা অন্য কিছুতে থু করে ফেলে দিবেন।

আল্লাহ্‌ই তাওফিকদাতা। আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবারবর্গ ও তাঁর সাহাবীবর্গের ওপর আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

ফতোয়া ও গবেষণা বিষয়ক স্থায়ী কমিটি (১০/২৭০)

যদি বলা হয়:

ইচ্ছাকৃতভাবে কফ গিলে ফেলা কি জায়েয আছে?

জবাব: রোযাদার ও বে-রোযদার উভয়ের জন্যে কফ গিলে ফেলা নাজায়েয। কেননা কফ ঘৃণিত জিনিস। হতে পারে কফের মধ্যে এমন কিছু রোগ রয়েছে যা শরীর থেকে নিঃসরিত হয়েছিল। কিন্তু, কফ গিলে ফেললে রোযা ভাঙ্গবে না। কেননা কফ মুখ থেকে বের হয়নি। কফ গিলে ফেলাটা পানাহার হিসেবে গণ্য হয় না। তাই কফ মুখে চলে আসার পর গিলে ফেললে এতে করে রোযা ভাঙ্গবে না।[শাইখ উছাইমীনের ‘আল-শারহুল মুমতি’ গ্রন্থ (৬/৪২৮) থেকে সমাপ্ত]

সূত্র

রোজা ভঙ্গের কারণসমূহ

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

Previous
পরবর্তী

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play