ইসলাম জিজ্ঞাসা ও জবাব
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন
শনিবার, ১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
১৩ জুমাদাল আউওয়াল ১৪৪৮ AH
শরিক হোন

ঈমান বৃদ্ধির কারণগুলো কী কী?

1,993

প্রশ্ন 10776

ঈমান বৃদ্ধির কারণ কী?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

ঈমান বৃদ্ধির কারণগুলো:

প্রথম কারণ:

আল্লাহ্‌কে তার নাম ও গুণসমূহসহ জানা। নিঃসন্দেহে মানুষ আল্লাহ্‌কে যতবেশি জানবে, তাঁর নাম ও গুণগুলোকে যতবেশি জানবে; ততই তাঁর ঈমান বৃদ্ধি পাবে। এ কারণে আপনি দেখবেন যে সকল আলেম আল্লাহ্‌র নাম ও গুণাবলী জানেন এই দিক থেকে তাদের ঈমান যারা তাঁর নাম ও গুণগুলো জানেন না তাদের চেয়ে শক্তিশালী।

দ্বিতীয় কারণ:

আল্লাহ্‌র সৃষ্টিগত নিদর্শন ও শরয়ি নিদর্শনগুলো নিয়ে চিন্তাভাবনা করা। কেননা মানুষ যখনই আল্লাহ্‌র সৃষ্টিগত নিদর্শন নিয়ে চিন্তাভাবনা করবে তার ঈমান বেড়ে যাবে। আল্লাহ্‌ তাআলা বলেন: “আর নিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে। এবং তোমাদের নিজেদের মধ্যেও। তবুও তোমরা কি (ভেবে) দেখবে না?”[সূরা যারিয়াত, আয়াত: ২০-২১]

এ সংক্রান্ত আয়াত অনেক। অর্থাৎ মানুষ এই মহাবিশ্ব নিয়ে চিন্তাভাবনা করার মাধ্যম যে তার ঈমান বাড়ে সেটি প্রমাণকারী আয়াত।

তৃতীয় কারণ:

অধিক ইবাদত। কারণ ব্যক্তির নেক আমল যত বাড়বে তার ঈমান ততবেশি বাড়বে; সেই ইবাদত বাচনিক হোক কিংবা কর্মগত হোক। যিকির ঈমানকে পরিমাণগত ও গুণগত দিক থেকে বৃদ্ধি করে। অনুরুপভাবে নামায, রোযা ও হজ্জ পরিমাণগত ও গুণগত দিক থেকে ঈমানকে বৃদ্ধি করে।

সূত্র

ঈমান

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play